বি-স্ট্রং প্রকল্পের আওতায় বন্যাদুর্গত এলাকায় ২০,৪৭৮ জন উপকারভোগীদের মাঝে ১০ কোটি ৩০ লাখ টাকা এককালীন নগদ সহায়তা প্রদান

otg-bstrong-3rd-1.jpeg

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স (বি-স্ট্রং) প্রকল্পের ৫ম ধাপের One Time Cash Transfer (OTC) কর্মসূচির আওতায় কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের মোট ১০ জেলার ২২ উপজেলার ৬৭ ইউনিয়ন এর ৫৫০ টি গ্রামের ২০,৪৭৮ জন উপকারভোগীর মধ্যে ১০,৩০,০৪,৩৪০/- (দশ কোটি ত্রিশ লক্ষ চার হাজার তিনশত চল্লিশ) টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে, এসডিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের উপস্থিতিতে নির্ধারিত উপকারভোগীদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উক্ত অর্থ বিতরণ করা হয়। এই আর্থিক সহায়তার মাধ্যমে প্রকল্পের লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ ও সংকট মোকাবিলায় তাদের সহনশীলতা জোরদার করার উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে গেল।