বি-স্ট্রং প্রকল্পের আওতায় ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট মেশিন স্থাপনের লক্ষ্যে এসডিএফ ও শেলী ইন্টারন্যাশনালের মধ্যে চুক্তি স্বাক্ষর

বি-স্ট্রং প্রকল্পের আওতায় ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট মেশিন স্থাপনের লক্ষ্যে এসডিএফ ও শেলী ইন্টারন্যাশনালের মধ্যে চুক্তি স্বাক্ষর

photo_27-10-26
 

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স (বি-স্ট্রং) প্রকল্পের আওতায় প্রধান কার্যালয়, ২টি আঞ্চলিক কার্যালয় এবং ২২টি ক্লাস্টার অফিসে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট মেশিন স্থাপনের লক্ষ্যে এসডিএফ ও শেলী ইন্টারন্যাশনালের মধ্যে গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে বি-স্ট্রং প্রকল্পের আওতাভুক্ত কার্যালয়গুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ব্যবস্থাপনা আরও আধুনিক, সুশৃঙ্খল ও কার্যকর হবে। পাশাপাশি, ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উপস্থিতি সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা সহজতর হবে এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসডিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো: নুরুল আমিনসহ বি-স্ট্রং প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. শহীদুল ইসলাম, এসডিএফ-এর প্রশাসন বিভাগের মহাব‌্যবস্থাপক মো. হেদায়েত উল্লাহ, এবং বি-স্ট্রং প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।