
ঢাকা, ২৮ জুন ২০২৬
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কর্তৃক বাস্তবায়িত বি-স্ট্রং প্রকল্পের আওতায় গত রবিবার, ২৮ জুন ২০২৬ তারিখে এসডিএফ’র কনফারেন্স রুমে প্রায় ১২ হাজার ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৬ কোটি টাকা এককালীন নগদ হস্তান্তর (ওটিসি) বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এককালীন নগদ হস্তান্তর (ওটিসি) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসডিএফ’র চেয়ারম্যান জনাব ড. আব্দুল মজিদ। এসডিএফ’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নুরুল আমিন এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের বি-স্ট্রং প্রকল্পের টাস্ক টীম লিডার জনাব স্বর্ণা কাজী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের বি-স্ট্রং প্রকল্পের কো-টিটিএল আনিকা রহমান, বি-স্ট্রং প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো: শহীদুল ইসলাম ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
বি-স্ট্রং প্রকল্পের কম্পোনেন্ট ২.২-এর অধীনে ইমার্জেন্সি সাপোর্ট ফান্ড কর্মসূচির আওতায় দ্বিতীয় ধাপে মোট ১১,৮৯৭ জন বন্যায় অধিক ও মাঝারী ক্ষতিগ্রস্ত উপকারভোগীকে জনপ্রতি ৫,০৩০ টাকা করে মোট ৫ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ৯১০ টাকা নগদ সহায়তা প্রদান করা হয়। ইলেকট্রনিক অর্থ প্রদানের মাধ্যম ’বিকাশ’ এর সহায়তায় স্বচ্ছতা নিশ্চিত করে উপকারভোগীদের কাছে সরাসরি এই অর্থ পৌঁছে দেওয়া হয়।
প্রকল্পের কর্মএলাকা কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের বন্যাদুর্গত উপকারভোগীগণ অনলাইনে যুক্ত হয়ে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপকারভোগীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহনে বিকাশের মাধ্যমে নগদ সহায়তা প্রাপ্তিতে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বি-স্ট্রং প্রকল্পের সাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, বি-স্ট্রং প্রকল্পের আওতায় ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ টি জেলার ২২ টি উপজেলার ৫৫০ টি গ্রামের ৮৮,০০০ পরিবারকে এককালীন নগদ সহায়তা কর্মসূচির আওতায় মোট ৪৪ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকা প্রদান করা হবে। এর মধ্যে প্রথম ধাপে গত ১৬ জুন ২৬ তারিখে প্রায় ১২ হাজার সুবিধাভোগীকে ৬ কোটির টাকার বেশি বিকাশের মাধ্যমে নগদ সহায়তা প্রদান করা হয়েছিল। বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি পুনর্বাসন, জরুরি সাহায্য এবং দুর্যোগ মোকাবিলায় ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদে প্রকল্পটিতে মোট ব্যয় ৪৭ মিলিয়ন মার্কিন ডলার।
